Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

স্পোটস ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ২ নভেম্বর ২০২১

শামির পক্ষে কথা বলায় কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি

মেয়ের সঙ্গে বিরাট কোহলি

মেয়ের সঙ্গে বিরাট কোহলি

চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর কঠোর সমালোচনার শিকার হন মোহাম্মদ শামি। এ ঘটনায় শামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের কড়া বার্তা দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আর এই ‘অপরাধে’ তার দশ মাসের মেয়েকে ধর্ষণের হুমকি দিয়েছে কিছু বিপথগামী।

প্রথমে হুমকি দেওয়ার ঘটনায় অনেকে ভেবেছিলেন কাজটি পাকিস্তানের কোনো ব্যক্তি করেছেন। তবে সোমবার জানা গেছে, অত্যন্ত নিন্দনীয় এই কাজের পিছনে রয়েছে এক দক্ষিণপন্থী ভারতীয় টুইটার ব্যবহারকারী।

গত শনিবার সংবাদ সম্মেলনে শামির সমালোচকদের দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করেছিলেন কোহলি। বলেছিলেন, ধর্ম নিয়ে কাউকে এরকম আক্রমণ করা মানবিকতার সব থেকে নীচু স্তর। সাফ জানিয়েছিলেন, এ ধরনের জিনিস কোনোদিন বরদাস্ত করা হবে না।

এর পরেই গত ৩০ অক্টোবর রাত ১১.৫৫ মিনিটে আমেনা নামে এক টুইট ব্যবহারকারী কোহলির মেয়ে ভামিকাকে ধর্ষণের হুমকি দিয়ে একটি টুইট করে। কোহলি সমর্থকরা সঙ্গে সঙ্গে একযোগে সেই টুইটের তীব্র বিরোধিতা করতে থাকেন।

সে সময় অনেকে বলতে থাকেন, এই টুইট পাকিস্তানের কোনো ব্যক্তির করা। কারণ সেই অ্যাকাউন্টে পাকিস্তানের জার্সি পরা এক মহিলা ক্রিকেটারের ছবি দেওয়া রয়েছে।

কিন্তু সোমবার ‘বুম’ নামে একটি ওয়েবসাইটের তরফে দাবি করা হয়েছে, পাকিস্তানের কেউ নয়, এমন শত্রু রয়েছে ঘরেই! তেলুগুভাষী দক্ষিণপন্থী কোনো ব্যক্তি এই টুইট করেছে। যে আগে অন্য একটি নাম ব্যবহার করে টুইট করত। কিছুক্ষণ পরেই অবশ্য টুইটটি মুছে দেওয়া হয়।

ওই ব্যবহারকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি না, তা নিয়ে টুইটারের তরফে কোনো উত্তর মেলেনি। তবে মনে করা হচ্ছে, ওই ব্যক্তি তেলেঙ্গানা বা হায়দরাবাদের বাসিন্দা। ওই টুইটার প্রোফাইল থেকে তেলুগু ভাষায় একাধিক টুইট রয়েছে। শুধু তাই নয়, দক্ষিণপন্থী একাধিক পোস্ট ওই অ্যাকাউন্ট থেকে রিটুইট করা হয়েছে। যেখানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

আইনিউজ/এসডিপি 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়