স্পোর্টস ডেস্ক
প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামার আগে বাংলাদেশের সেমিফাইনালের ক্ষীণ স্বপ্ন বেঁচে ছিল। কিন্তু মাঠে এসে তা উবে যেতে সময় লাগেন। ব্যাটে বলে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়ে লজ্জার হার হেরেছে টাইগাররা। সুপার টুয়েলভ থেকে বিদায় নিশ্চিত হয়েছে প্রথম দল হিসেবে। অথচ নামিবিয়ার মতো দলও এখনো টিকে আছে লড়াইয়ে।
শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর এবার দক্ষিণ আফ্রিকার কাছেও হারল মাহমুদউল্লাহ রিয়াদের দল। মঙ্গলবার আবুধাবির মাঠে বাংলাদেশের দেওয়া ৮৫ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়েই পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বাকি ছিল আরো ৩৯ বল।
বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার পথে আরও একধাপ এগিয়ে গেল প্রোটিয়ারা। ৪ ম্যাচে ৩ জয়ে তাদের পয়েন্ট ৯।
৪ নভেম্বর বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে টাইগাররা লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কে জানে আবার কী অপেক্ষা করছে!
আবু ধাবির জাইয়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও নাইম শেখ। প্রথম ৩ ওভার দেখে খেললেও চতুর্থ ওভারে আর উইকেট পতন ঠেকাতে পারেনি টাইগাররা।
কাগিসো রাবাদা পরপর দুই বলে সাজঘরে ফেরান নাইম ও সৌম্য সরকারকে। নাইম ৯ রান করলেও সৌম্য গোল্ডেন ডাক মারেন। নিজের পরের ওভারে আবারো আঘাত হানেন রাবাদা। এবার মুশফিকুর রহিম রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।
সৌম্যের মতো প্রথম বলেই সাজঘরে ফেরেন আফিফ হোসেন। এর আগে ৩ রানে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। একপ্রান্ত আগলে রেখে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন লিটন দাস। তবে তার প্রতিরোধ ভেঙে দেন তাবরাইজ শামসি। টাইগার ওপেনার ফেরার আগে করেন ২৪ রান।
বাকী পথে একাই লড়াই করেন মাহেদী হাসান। নবম উইকেট হিসেবে সাজঘরে ফেরার আগে দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ও আনরিখ নর্টজে তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া তাবরাইজ শামসি দুটি ও ডোয়াইন প্রিটোরিয়াস একটি উইকেট নেন।
বাংলাদেশের দেওয়া মামুলি লক্ষ্য তাড়া করতে নামেন কুইন্টন ডি কক ও রেজা হেন্ড্রিক্স। প্রথম ওভারেই তাসকিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ৪ রান করা হেন্ড্রিক্স। এরপর নিজের প্রথম ওভারে আঘাত হানেন মাহেদী হাসান। তার বলে বোল্ড হওয়ার আগে কুইন্টন ডি কক করেন ১৬ রান।
ইনিংসের ষষ্ঠ ওভারে তাসকিনের বলে ০ রানে এইডেন মার্করাম আউট হলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ। তবে সেই পর্যন্তই। রাসি ফন ডার ডুসেন ও টেম্বা বাভুমা মিলে দলকে জয়ের বন্দরের কাছে নিয়ে যান।
২২ রান করে ডুসেন যখন আউট হন, জয় থেকে মাত্র ৫ রান দূরে ছিল প্রোটিয়ারা। বাভুমা ও ডেভিড মিলার সহজেই এটুকু পথ বাকী দেন। দুজন অপরাজিত ছিলেন যথাক্রমে ৩১ ও ৫ রানে।
বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এছাড়া নাসুম আহমেদ ও মাহেদী একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৮.২ ওভারে ৮৪ (লিটন ২৪, শামীম ১১, মেহেদি ২৭; রাবাদা ২০-৩, নরকিয়া ৮-৩, শামসি ২১-২)
দক্ষিণ আফ্রিকা: ১৩.৩ ওভারে ৮৬/৪ (ডি কক ১৬, ফস ডাসেন ২২, বাভুমা ৩১*; তাসকিন ১৮-২, মেহেদি ১৯-১, নাসুম ২২-১)
ফলাফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: কাগিসো রাবাদা।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















