Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৭, ৩ নভেম্বর ২০২১

স্কটল্যান্ডকে হারিয়ে সেমির আশা দেখছে নিউজিল্যান্ড

হারলে যেখানে আর বিশ্বকাপ টি টোয়েন্টিতে সেমিফাইনালের স্বপ্ন দেখা যাবে না, এমন ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। আর তাতেই এ আসরের শেষ চারে ওঠার পথে আরেক ধাপ এগিয়ে গেল কিউইরা। এখনও সেমির আশা দেখছে নিউজিল্যান্ড।

আজ বুধবার (৩ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুর ধাক্কা কাটিয়ে গ্লেন ফিলিপসকে নিয়ে শতরানের জুটি গড়েন মার্টিন গাপটিল। শেষ পর্যন্ত সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থেকে মার্টিন ফিরলেও ১৭২ রানের বড় সংগ্রহ পায় কিউইরা। জবাবে মিচেল লিস্কের ২০ বলে ৪২ রানের ঝড়েও জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি স্কটিশরা। নির্ধারিত ওভার শেষে তারা থেমেছে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রানে।

দলের হয়ে ২০ বলে তিনটি চার ও সমান ছক্কায় সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত থাকেন মাইকেল লিস্ক। এছাড়া ২৭ রান করেন ম্যাথিউ ক্রস। ২২ ও ২০ রান করে করেন জর্জ মানসে ও রিচি বিরিংটন। ১৭ রান করেন অধিনায়ক কাইল কোয়েতজার। 

বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৩২তম ম্যাচে প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড। স্কটল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপের মধ্যে পড়ে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। ৪.৫ ওভারে ৩৫ রানে হারায় ২ উইকেট।

সাফইয়ান শরিফের গতির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে ৪৯ রানের ইনিংস খেলা এ তারকা ওপেনার এদিন ফেরেন ১৩ রানে। 

ড্যারেল মিচেল আউট হওয়ার পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক কেন উইলিয়ামসন। চার বলে শূন্য রানে ফেরেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তিনিও সেই সাফইয়ান শরিফের গতিতে বিধ্বস্ত। দলীয় ৫২ রানে আউট হন ডেভন কনওয়ে।

চতুর্থ উইকেটে গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ৭৩ বলে ১০৫ রানের জুটি গড়েন গাপটিল। ১৮.২ ওভারে দলীয় ১৫৭ রানে আউট হন ফিলিপস। তার আগে ৩৭ বলে করেন ৩৩ রান। ফিলিপস আউট হওয়ার ঠিক পরের বলেই আউট হন মার্টিন গাপটিল। 

ইনিংস ওপেন করতে নেমে ১৯তম ওভারে আউট হওয়ার আগে অনবদ্য ব্যাটিং করে সেঞ্চুরি কাছাকাছি চলে যান গাপটিল। কিন্তু ভাগ্য ফেবার না করায় মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন গাপটিল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি করা গাপটিল বিশ্বকাপে এনিয়ে দ্বিতীয়বার সেঞ্চুরির সুযোগ মিস করলেন। এর আগে ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ৮০ রান করে আউট হন এই তারকা ব্যাটসম্যান। 

গাপটিলের ৫৬ বলের ৯৩ রানের লড়াকু ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। 

আইনিউজ/এসডি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়