স্পোর্টস ডেস্ক
আপডেট: ০০:০৫, ৯ নভেম্বর ২০২১
নামিবিয়ার বিরুদ্ধে ভারতের সান্ত্বনার জয়
গুরুত্বহীন নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে সান্ত্বনার জয় পেল ভারত। চলতি বিশ্বকাপের শেষ ম্যাচে জয় নিয়ে বাড়ি ফিরছে তারা।
নিয়মরক্ষার হলেও অধিনায়ক হিসেবে বিরাট কোহলি এবং কোচ হিসেবে রবি শাস্ত্রির ছিল শেষ ম্যাচ। নিজেদের এই শেষ ম্যাচে দারুণ এক জয় দিয়ে শেষ করলো ভারত। নামিবিয়াকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছে কোহলি অ্যান্ড কোং। হাতে তখনো বাকি ছিল ২৮টি বল।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত আর নামিবিয়ার ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়ে গেলো সুপার টুয়েলভ। বিশ্বকাপ এবার প্রবেশ করবে নকআউট পর্বে। ১০ এবং ১১ তারিখ দুই সেমিফাইনাল, ১৪ তারিখ অনুষ্ঠিত হবে ফাইনাল।
ভারত এবং নামিবিয়ার আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে। তবুও টস জিতে নামিবিয়াকে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি।
ব্যাট করতে নেমে দুই স্পিনার রবিন্দ্র জাদেজা এবং রবিচন্দ্র অশ্বিনের ঘূর্ণি তোপে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩২ রান তুলতে সক্ষম হয় নামিবিয়া। সর্বোচ্চ ২৬ রান করেন ডেভিড ওয়াইজ। জ্যান ফ্রাইলিংক করেন ১৫ রান। স্টিফেন বার্ড করেন ২১ রান।
জবাব দিতে নেমে লোকেশ রাহুল আর বিরাট কোহলি মিলেই জয়ের আসল কাজটা সেরে ফেলেন। দু’জনের ব্যাটে গড়ে ওঠে ৮৬ রানের জুটি। ৩৭ বলে ৫৬ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। ৭টি বাউন্ডারির সঙ্গে তিনি ২টি ছক্কার মার মারেন। ৩৬ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। ১৯ বলে ২৫ রান করেন সুর্যকুমার যাদব।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















