ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪১, ১১ নভেম্বর ২০২১

পাকিস্তানের ১৭৭ রানের টার্গেট তাড়া করছে অস্ট্রেলিয়া

বাবর-রিজওয়ানের ব্যাটে ভর করেই বড় সংগ্রহ পাকিস্তানের।

বাবর-রিজওয়ানের ব্যাটে ভর করেই বড় সংগ্রহ পাকিস্তানের।

দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের দেয়া ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শাহিন আফ্রিদির করা প্রথম ওভারে তৃতীয় বলেই সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ান অধিনায়ক এবং ওপেনার অ্যারন ফিঞ্চ। পরে ২৮ রানে ফিরেছেন মিচেল মার্শ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৮ ওভারে ৭০ রান।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাট করে যাচ্ছে পাকিস্তান দল। মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে বড় সংগ্রহের পথেই এগোচ্ছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ৯৫ রান সংগ্রহ করেছে দলটি।

ম্যাচের শুরুতে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাট হাতে দুই পাকিস্তানি ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান মিলে ৭১ রান। দশম ওভারের খেলায় অজি স্পিনার অ্যাডাম জাম্পার বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ তুলে দেন বাবর। আউট হওয়ার আগে ৩৫ বলে করেন ৩৯ রান।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামেন ফখর জামান। তাকে নিয়ে ৭২ রানের জুটি গড়েন ওপেনার রিজওয়ান। এরই মধ্যে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন তিনি। আর আউট হওয়ার আগে করেন ৬৭ রান। ৫২ বলে খেলা তার এই ইনিংসটি ৩টি চার এবং ৪টি ছয়ে সাজানো।

তৃতীয় উইকেটে ব্যাট করতে নেমে কোনো রান করতে পারেননি পাকিস্তান দলের হার্ডহিটার ব্যাটসম্যান আসিফ আলি। প্যাট কামিন্সের করা বলে স্মিথের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এদিকে শোয়েব মালিককে সঙ্গে নিয়ে ইনিংস শেষ করেন ফখর জামান। মিচেল স্টার্কের কলা শেষ ওভারের চতুর্থ এবং পঞ্চম বলে টানা দুই ছয় মেরে নিজের ফিফটিও করেন জামান। অপরাজিত থাকেন ৫৬ রান। মাত্র ৩২ বলে খেলা ইনিংসটি ৩টি চার এবং ৪টি ছয়ে সাজানো। আর ১ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ হাফিজ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়