Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১১:০২, ১৩ নভেম্বর ২০২১

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

বিমানবন্দরে পাকিস্তান ক্রিকেট দল।

বিমানবন্দরে পাকিস্তান ক্রিকেট দল।

৩ ম্যাচের টি-টোয়েন্টি এবং ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে আজ (শনিবার) বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল।

এখন ১৪ এবং ১৫ নভেম্বর রুম কোয়ারেন্টিনে থাকবেন বাবর-রিজওয়ানরা। রুম কোয়ারেন্টিন শেষ করে আগামী ১৬, ১৭ এবং ১৮ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন সারবে দলটি।

বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আগামী ২৩ নভেম্বর চট্টগ্রামের রওনা করবে তারা। সেখানে ২৪ এবং ২৫ নভেম্বর অনুশীলন শেষ করে আগামী ২৬ নভেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে প্রথম টেস্ট। ডিসেম্বরের ১ তারিখে ঢাকায় ফিরবে পাকিস্তান।

মিরপুরে ২ ও ৩ ডিসেম্বর অনুশীলন করবে তারা। মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ ডিসেম্বর। টেস্ট সিরিজ শেষ করে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে বাবর আজম বাহিনীর। বাবরদের দলে বিশ্বকাপে অংশ নেওয়া সব খেলোয়াড় থাকলেও বাংলাদেশ আসছে না মোহাম্মদ হাফিজ।

বাংলাদেশ সফরে পাকিস্তান দল:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দোহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।

আইনিউজ/এসডি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়