Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

স্পোটস ডেস্ক

প্রকাশিত: ১৪:০১, ১৩ নভেম্বর ২০২১
আপডেট: ১৪:০৪, ১৩ নভেম্বর ২০২১

হার্দিক পাণ্ডিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

হার্দিক পাণ্ডিয়া

হার্দিক পাণ্ডিয়া

বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের কারণে দল থেকে বাদ পড়েছেন। খুব দ্রুতই যে তিনি দলে ফিরছেন না- তা নিশ্চিত। এর মাঝেই আরেকটি দুঃসংবাদ পেলেন ভারতের তরুণ অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। তার বিরুদ্ধে এবার উঠল ধর্ষণের অভিযোগ। 

মোস্ট ওয়ান্টেড মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সহযোগী হিসেবে পরিচিত রিয়াজ ভাট্টির স্ত্রী রেহনুমা ভাট্টি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। অভিযোগে হার্দিক ছাড়াও সাবেক পেসার মুনাফ প্যাটেল ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান তথা রাজনীতিবিদ রাজীব শুক্লার নামও উঠে এসেছে।

নিজের স্বামীর বিরুদ্ধেও অবশ্য অভিযোগ এনেছেন তিনি। রেহনুমার দাবি, জোর করে তার স্বামী তাকে সমাজের উপরতলার অনেকের ‘মনোরঞ্জনে’ বাধ্য করতেন। সেই তালিকাতে হার্দিকও রয়েছেন।

যদিও কোথায়, কবে, কীভাবে এদের হাতে নির্যাতিতা হয়েছিলেন তিনি, পুলিশকে সেসব বিস্তারিত কোনো তথ্য এখনো দিতে পারেননি রেহনুমা। পুলিশ জানিয়েছে, এই অভিযোগের পক্ষে এখনো কোনো শক্তপোক্ত প্রমাণ মেলেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রেহনুমার কথায়, আমি এফআইআর দায়ের করতে চাইলেও তা নেওয়া হয়নি। গত সেপ্টেম্বরেই এ নিয়ে একটা আবেদনপত্র জমা দিয়েছিলাম। নভেম্বর হয়ে গেল, কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি। উল্টা তদন্তের জন্য আমার থেকে টাকা চাওয়া হয়েছে। যাতে আমি রাজি হয়নি। আমি তো কোনো দোষ করিনি, ওরা করেছে। 

তার আরো দাবি, ১৫ বছর ধরে স্বামী তাকে দেহব্যবসার কাজে ব্যবহার করছেন। তাই স্বামী ও বাকি অভিযুক্তদের উপযুক্ত শাস্তির আরজি জানিয়েছেন রেহনুমা। তার আবেদনপত্রটি জমা পড়ার কথা পুলিশের তরফে নিশ্চিতও করা হয়েছে।

আইনিউজ/এসডিপি 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়