ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

স্পোটস ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ১৮ নভেম্বর ২০২১

সেরা করদাতা তামিম-রিয়াদ-সৌম্য

সরকারের কোষাগারে আয়কর দেওয়ার স্বীকৃতি স্বরূপ সেরা করদাতা হিসেবে বিশেষ সম্মাননা ‘ট্যাক্স কার্ড’ এর জন্য ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। যার মধ্যে খেলোয়াড় ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন তিন ক্রিকেটার। তারা হচ্ছেন- টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল এবং ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার। 

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী বুধবার ২০২০-২১ করবর্ষের সেরা করদাতার প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

আরও পড়ুন : সেরা করদাতার সম্মাননা পাচ্ছেন ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠান

এর মধ্যে এবার বিভিন্ন পেশাজীবী শ্রেণিতে ৭৫ জন, কোম্পানি পর্যায়ে ৫৪ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টি ট্যাক্সকার্ড প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। সম্মাননা হিসেবে তাদের প্রত্যেককে বিশেষ সুবিধার ট্যাক্সকার্ড দেওয়া হবে।

জাতীয় আয়কর দিবসে তাদের হাতে প্রদান করা হবে এ সম্মাননা। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসু সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন : সেরা করদাতার তালিকায় ছয় তারকা

ব্যক্তি পর্যায়ে নানা খাতের ব্যক্তিদের সঙ্গে খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে নির্বাচিত হলেন মাহমুদউল্লাহ, তামিম এবং সৌম্য। যদিও তামিম ইকবালের নামটা এ তালিকায় কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে। বাকি দু’জন এবার তার সঙ্গে যুক্ত হলেন। এর আগে সাকিব, মাশরাফিরাও সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়