Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

স্পোটস ডেস্ক

প্রকাশিত: ১৩:৪১, ২০ নভেম্বর ২০২১
আপডেট: ১৩:৪৬, ২০ নভেম্বর ২০২১

দ্বিতীয় ম্যাচেও টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আশা জাগিয়েও প্রথম ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ দল। শুক্রবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচেও টসে অভিন্ন চিত্র। কয়েনভাগ্য পাশে পেয়েছেন টাইগার অধিনায়ক। প্রথম ম্যাচের মতো আজও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ শুরু হবে দুপুর ২টায়।

টি-২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর দলে বেশ কিছু রদবদল এনে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেমেছিল বাংলাদেশ। দলে অভিষেক হয়েছিল সাইফ হাসানের। 

ব্যাট হাতে অভিষেকটা রাঙাতে পারেননি সাইফ। বলতে গেলে বাংলাদেশের টপ অর্ডার পুরোটাই ছিল প্রথম ম্যাচে ব্যর্থ।

এ ম্যাচে বাংলাদেশ ভালো করতে চাইলে টপ অর্ডারের ভালো করার বিকল্প নেই। এর পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টে আমিনুল ইসলাম বিপ্লবের ওপরও সবার নজর থাকবে। 

সিরিজে প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। সমতা আনতে চাইলে এ ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

আইনিউজ/এসডিপি 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়