Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

স্পোটস ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ১৪ ডিসেম্বর ২০২১

ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান

২০২২ সালকে সামনে রেখে আগামী বছরের জন্য নিজেদের ক্রিকেট ক্যালেন্ডার সাজিয়েছে আফগানিস্তান। নিজেদের দ্বিপাক্ষিক সিরিজের পরিকল্পনা প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। 

এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) অনুযায়ী ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সফরে সুপার লিগের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে ২টি টি-টোয়েন্টি খেলতে টাইগার ডেরায় পা রাখবেন রাশিদ খান, মোহাম্মদ নবীরা। যদিও এই দুই সিরিজের সময়-সূচি এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন- বিপিএলের ছয় দল চূড়ান্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সম্ভাব্য সূচি আছে ২১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ৩ ম্যাচের ওয়ানডের সঙ্গে ২টি টেস্ট খেলতে মার্চের প্রথম সপ্তাহের শেষে বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ দল। মাঝের ফাঁকা সময়ে আফগানদের বিপক্ষে এই ৫ ম্যাচ মাঠে গড়াতে পারে।

আরও পড়ুন- মাশরাফি চাইলে তাকে নিয়ে আসা হবে : পাপন

এর আগে সবশেষ ২০১৯ সালে বাংলাদেশ সফরে এসেছিল আফগানিস্তান। তখন একটি টেস্ট ম্যাচ ও জিম্বাবুয়ে-বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল আফগানিস্তান।

আইনিউজ/এসডিপি 

ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়