স্পোটস ডেস্ক
৬ মাস টি-টোয়েন্টি খেলবেন না তামিম ইকবাল
তামিম ইকবাল
আগামী ৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
বলেন, ‘গত কয়েকদিন ধরে বোর্ডের অনেকের সঙ্গে, বিসিবি সভাপতি এবং ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস ভাই, কাজী ইনাম ভাইযের সঙ্গে মিটিং হয়েছে, কথাবার্তা হয়েছে। তারা চাচ্ছেন আমি টি-টোয়েন্টি কন্টিনিউ করি। অন্তত বিশ্বকাপ পর্যন্ত।’
‘তবে দুই পক্ষের কথা-বার্তা শেষে বেস্ট পসেবল আউটকাম যেটা এসেছে, সেটা হলো আগামী ৬ মাস টি-টোয়েন্টি ক্রিকেটে ফোকাস করবো না। টেস্ট এবং ওয়ানডেতে পুরোপুরি মনযোগ থাকবে আমার। ৬ মাস ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি নিয়ে কিছুই ভাববো না। আশা করছি এ সময়ে ইয়াং ক্রিকেটাররা এত বেশি ভালো খেলবে যে, হয়তো আমার আর প্রয়োজন পড়বে না।’
আরও পড়ুন- করোনা : ২৪ ঘণ্টায় মারা গেলেন ১৫ জন, শনাক্ত ১৫৮০৭
৬ মাস পর কী হবে সেটাও জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘৬ মাস পর টিম ম্যানেজমেন্ট মনে করলে, বিশ্বকাপের জন্য দরকার হলে, যদি আমি রেডি থাকি তাহলে তখন আলোচনা করবো। তবে আমার জায়গায় এ সময়ে যারা খেলবে, তারা এত ভালো খেলবে যে হয়তো আমার হয়তো প্রয়োজন পড়বে না।’
এর আগে গত ২২ জানুয়ারি হঠাৎ মিডিয়ার সামনে তামিমের টি-টোয়েন্টি খেলা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলে দেন, তামিম আর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে চান না। এরপর থেকে এ নিয়ে পুরোপুরি চুপ ছিলেন তামিম। অবশেষে মিডিয়ার সামনে এসে খোলাসা করলেন সব।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















