Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৮, ৪ ফেব্রুয়ারি ২০২২

মাঠে সিগারেট টানলেন ওপেনার শাহজাদ

বৃষ্টির কারণে বঙ্গবন্ধু অষ্টম বিপিএলের মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচটা মাঠে গড়াবে কিনা তা নিয়ে শঙ্কা। বৃষ্টি থেমে যাওয়ায় ঢাকার ক্রিকেটাররা ফুটবল নিয়ে মাঠে ওয়ার্ম আপ করছিলেন। এর মধ্যে মাঠেই ই-সিগারেট টেনে বিতর্কিত এক কাণ্ড ঘটিয়ে বসলেন দলটির আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ।

ই-সিগারেট অনেক দেশেই নিষিদ্ধ। বাংলাদেশে অবশ্য নিষেধাজ্ঞার কোনো আইন নেই। তবে খেলার মাঠে বা ক্যামেরার সামনে যে কোনো নিকোটিন নেওয়াই নিষিদ্ধ। সেই কাজটিই করলেন শাহজাদ।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) মিনিস্টার ঢাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল সাড়ে ৬টায়। বৃষ্টির কারণে সেটি সম্ভব হয়নি। খানিকক্ষণের বৃষ্টির বিরতিতে মাঠে নামতে দেখা গেল মিনিস্টার ঢাকার ক্রিকেটারদের। ড্রেসিংরুমের সামনেই ফুটবল খেলছিলেন দলটির কয়েকজন ক্রিকেটার। কেউ আবার ক্রিকেট বল নিয়েও ব্যস্ত হয়ে পড়েছিলেন। এমন সময়ই শাহজাদকে দেখা গেল ই-সিগারেট নিতে।

চলতি বিপিএলে এখন পর্যন্ত ঢাকার হয়ে ৬টি ম্যাচ খেলে ১২০ রান করেছেন শাহজাদ। গড় ২০, স্ট্রাইকরেট ১২৩.৭১, সর্বোচ্চ ৫৩।

আইনিউজ/এমজিএম
 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়