ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২০:০০, ১১ ফেব্রুয়ারি ২০২২

কুমিল্লার জয়ে বাদ পড়ার শঙ্কায় খুলনা

ম্যাচে মাঠে নামার আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হারানোর কিছু ছিল না। কারণ, তারা সিলেটকে হারিয়ে আগেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে, খুলনা টাইগার্সের সামনে জয় ভিন্ন বিকল্প চিন্তা ছিল না। হারলেই বাদ পড়ার শঙ্কা। কিন্তু শেষরক্ষা হয়নি।

কুমিল্লার কাছে ৬৫ রানের বিশাল ব্যবধানে হেরে এখন টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কায় খুলনা।

আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইমরুল কায়েসের দল। ১৮৯ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৩ বল বাকি থাকতে ১২৩ রানেই অলআউট হয়ে গেছে মুশফিক বাহিনী।

কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন আবু হায়দার রনি। নির্ধারিত ৪ ওভারে ১৯ রান খরচায় উইকেটগুলো নেন তিনি। এছাড়া মঈন আলি ২টি, মুস্তাফিজুর রহমান ২টি, নাহিদুল ইসলাম ২টি ও তানভীর ইসলাম একটি উইকেট নেন। এর আগে ব্যাট হাতে মঈন আলি মাত্র ৩৫ বল মোকাবিলায় ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। তার উইলোতে ছিল ৯টি ছক্কা ও একটি চারের মার।

পরে ব্যাটিংয়ে দলটির পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেছে থিসারা পেরেরা। এছাড়া সৌম্য সরকার ২২, ইয়াসির আলি রাব্বি ১৮ ও আন্দ্রে ফ্লেচার ১৬ রান করেন। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মঈন আলি।

এই জয়ে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে, সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে খুলনা টাইগার্স। তাদের আর একটি ম্যাচ রয়েছে এবং সেটি বড় ব্যবধানে জিততেই হবে। সেই ম্যাচেরও প্রতিপক্ষ কুমিল্লা।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান

এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলা নাটকের সব তারকারা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়