স্পোর্টস ডেস্ক
আপডেট: ০০:০২, ১২ ফেব্রুয়ারি ২০২২
বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার : সাকিব
মুনিম শাহরিয়ার
বিপিএল অভিষেকে ২ বলে করেছিলেন মাত্র ১ রান। কিন্তু পরের তিন ম্যাচে তার ইনিংসগুলো যথাক্রমে ২৫ বলে ৪৫, ২৮ বলে ৫১ এবং ২৫ বলে ৩৭ রান। মুনিম শাহরিয়ারের এই ইনিংসগুলোর মাহাত্ম্য বোঝাতে গেলে চোখ রাখতে হবে তার ব্যাটিং কৌশলে। দুর্দান্ত শটস সিলেকশনের সঙ্গে শুরু থেকে আগ্রাসী মনোভবে ব্যাট করেন এই ডানহাতি। চলতি বিপিএলের মুনিমের ব্যাটিং মন কেড়েছে সাকিব আল হাসানের। বরিশাল দলের অধিনায়ক সাকিব জানান, এবারের বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার।
মিনিস্টার ঢাকার বিপক্ষে ৬৩ রানে জেতার দিনে ২৫ বলে ৩৭ রানের ইনিংস খেলেন মুনিম। ম্যাচ শেষে এই তরুণকে প্রশংসা বন্যায় ভাসিয়ে সাকিব বললেন, ‘আমার মতে বাংলাদেশের যেমন প্রতিভা প্রয়োজন ছিল, সে তেমনই একজন। বলের ক্লিন স্ট্রাইকার, দারুণ টাইমিং করে, সাহসী ক্রিকেটার। এখন নিশ্চিত করতে হবে তার যেনো ঠিকঠাক যত্ন নেওয়া হয়। নিশ্চিতভাবেই বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার।’
আরও পড়ুন- নবনিযুক্ত প্রক্টরের অপসারণ চান শাবি শিক্ষার্থীরা
অথচ এবারের বিপিএলে শুরুতে দল পাননি মুনিম। ড্রাফটের পর বিপিএলের মাঝপথে তাকে দলে নেন বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী হয়ে দুর্দান্ত পারফর্ম করা এই তরুণকে নিয়ে আশা কথা শুনিয়েছেন সুজনও।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে সুজন বলেন, ‘মুনিম অনেক প্রমিজিং। ওর সামর্থ্য অনেক ভালো। এখন ওকে নিয়ে কথা বলা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি মনে করি ওর সামর্থ্য আছে। ভয়হীন ক্রিকেট খেলে। গত বছর আবাহনীতে ওকে নিয়ে শুরু করলাম। যুব দলের একটা প্রোগ্রামে ছিল কিন্তু তখন আমি সেভাবে চিনতাম না আসলে।'
আরও পড়ুন- শাবিতে নতুন প্রক্টর
যোগ করেন সুজন, ‘গত বছর আবাহনীতে আসার পর মনে হয়েছে ছেলেটার মধ্যে সামর্থ্য আছে। যদি পরিশ্রম করে যায়, কষ্ট করে, ফিটনেস নিয়েও কাজ করার আছে, আমি মনে করি ছেলেটা সামনে বাংলাদেশকে অনেক ভালো সার্ভিস দিতে পারবে।’
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান
এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের

























