স্পোর্টস ডেস্ক
আপডেট: ২২:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২২
বিপিএল : প্লে অফে কে কার প্রতিপক্ষ
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের গ্রুপ পর্ব শেষে চার দল পেয়ে গেছে প্লে অফের টিকিট। দলগুলো হলো- ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।
৬ দলের বিপিএলে লিগ পর্বে বাদ পড়েছে ২ দল। সেগুলো হলো- সিলেট সানরাইজার্স ও মিনিস্টার ঢাকা।
প্রতিটি দল খেলেছে ১০টি করে ম্যাচ। যেখানে ৭ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই দুই দল আগামী ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হবে কোয়ালিফায়ার পর্বে। যেখানে জিতলেই পাবে ফাইনালের টিকিট। হারলেই অবশ্য সব শেষ হয়ে যাচ্ছে না, সুযোগ থাকবে আরো একটি।
৫টি করে জয়-পরাজয়ে সমান ১০ পয়েন্ট চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সে। রান রেটে এগিয়ে থেকে টেবিলের তিনে অবস্থান চট্টগ্রামের। চারে খুলনা। এই দুই দল মুখোমুখি হবে ১৪ তারিখ দিনের প্রথম ম্যাচে। দুপুর সাড়ে ১২টায় মিরপুরে হবে ম্যাচটি। এ ম্যাচ হারলেই বিদায়ঘণ্টা বেজে যাবে দুই দলের একটির। জিতলে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এই লড়াইয়ে জয়ী দল পাবে ফাইনালের আসন।
গ্রুপ পর্ব থেকে বাদ পড়া বাকি দুই দলের মধ্যে ঢাকা ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে থেকে বিপিএল শেষ করলো। সমান ম্যাচে সিলেটের জয় মাত্র একটি। এক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তাদের পয়েন্ট মাত্র ৩টি।
এক নজরে প্লে অফের সূচি
১৪ ফেব্রুয়ারি এলিমিনেটর খুলনা-চট্টগ্রাম
১৪ ফেব্রুয়ারি ১ম কোয়ালিফায়ার বরিশাল-কুমিল্লা
১৬ ফেব্রুয়ারি ২য় কোয়ালিফায়ার এলিমিনেটর জয়ী-১ম কোয়ালিফায়ার পরাজিত
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















