Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০২২

আইপিএলে দল পাননি সাকিব, মুখ খুললেন শিশির

সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির

সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির

আইপিএলের পঞ্চদশ আসরে কোনো দল পাননি সাকিব আল হাসান। নিলামের পরপর দুই দিন দুইবার ডাক উঠলেও সাকিবের প্রতি কেউ আগ্রহ দেখায়নি। চলছে নানান আলোচনা ও বিশ্লেষণ। এ নিয়ে এবার মুখ খুললেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।

সোমবার সকালে শিশির ফেসবুকে লিখেছেন, 'বেশি উত্তেজিত হওয়ার আগে জেনে নিন, দুটি দল সাকিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল। তাদের বক্তব্য ছিল, সাকিব পুরো আইপিএল খেলতে পারবেন কিনা। কিন্তু দুর্ভাগ্যবশতঃ শ্রীলঙ্কা সিরিজের সময় সে (সাকিব) আইপিএলে খেলতে পারবে না। এ কারণেই সে দল পায়নি, যেটা বড় কোনো ঘটনা নয় এবং এটাই শেষ নয়। আগামী বছর তো আছেই। সে যদি আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিত, তাহলে আপনারা কি একই কথা বলতেন? নাকি এই মুহূর্তে তাকে বিশ্বাসঘাতক বানিয়ে দিতেন? আপনাদের উত্তেজনায় জল ঢেলে দেওয়ায় দুঃখিত। '

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতে বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। তবু আইপিএল নিলামে তার প্রতি আগ্রহ নেই কারো। ফলে অবিক্রীত থেকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়