স্পোর্টস ডেস্ক
বাপ্পী লাহিড়ীর প্রতি বিসিবির শ্রদ্ধা
বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) থিম সং গেয়েছিলেন সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী। মঙ্গলবার দিবাগত রাতে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তী এই গায়ক ও সুরকার। বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বুধবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের ইনিংস বিরতিতে এই কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা জানায় বিসিবি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য এই সঙ্গীত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
আরও পড়ুন- অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগে বাপ্পী লাহিড়ীর মৃত্যু, জানুন লক্ষণ
ভারতীয় সিনেমাকে নতুন ধরনের সুরের ঘরানা এনে দিয়েছেন বাপ্পী লাহিড়ী। ডিস্কোর পাশাপাশি বিভিন্ন অসাধারণ গানে সুর দিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘শরাবি’, ‘চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখ না’, ‘কভি অলবিদা না কেহনা’। এছাড়াও বাংলা সিনেমা জগতের বিভিন্ন গান যেগুলি ইতিহাস তৈরি করেছে যেমন ‘অমর সঙ্গী’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘গুরুদক্ষিনা’ এই সব গানের সুরেও ছিল বাপ্পি লাহিড়ির ছোঁয়া।
সাতের দশকের শেষ থেকে আটের দশকের পুরোটা এবং তার পরেও বলিউড এবং টলিউড দুই জায়গাতেই সমানতালে চলেছে বাপ্পী লাহিড়ীর যুগ।
আরও পড়ুন- কিংবদন্তী গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ী
জনপ্রিয় এই মিউজিক ব্যক্তিত্ব মঙ্গলবার দিবাগত রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ভারতের পাশাপাশি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!
`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News
শিক্ষার্থীরা লড়েছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে হাসপাতালে
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















