Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৪, ৬ নভেম্বর ২০২২

পরপর আউট সৌম্য-সাকিব, ৫৪ করে আউট শান্তও

সাকিব আল হাসান। ফাইল ছবি

সাকিব আল হাসান। ফাইল ছবি

লিটন দাস ফিরে যাওয়ার পর সৌম্য সরকার এবং শান্তর ব্যাট থেকেই রান এসেছে। কিন্তু ১১ নম্বর ওভারে সাদাব বল করতে এসে যেন সব তছনছ করে দিলেন বাংলাদেশ দলের। পরপর দুই বলে সৌম্য এবং মাত্র নামা সাকিবকে ফিরিয়ে হ্যাট্রিকের সুযোগ তৈরি করে নেন সাদাব।

যদিও সাকিবের আউটটি এলবি ডব্লিও ছিলো এবং সাকিব রিভিউ আবেদন করেছিলেন। রিভিউও হারেন সাকিব। সেখান থেকেও আউটের ঘোষণা আসে। কিন্তু তারপরও সাকিব প্যাভিলিয়নে ফিরে না গিয়ে আম্পারদের কি যেন জিজ্ঞেস করছিলেন। দর্শকদের মধ্যেও সাকিবের আউট নিয়ে বিতর্ক ওঠেছে।

এদিকে ৪৬ বলে অর্ধশতক পূরণ করে বাংলাদেশের রানের খাতা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শান্ত। কিন্তু ১৩ নম্বর ওভারে ইফতেখারের স্পিন বোলে একটি বাউন্ডারি মেরে পরের বলেই বোল্ড আউটের শিকার হন নাজমুল হোসেন শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভার ৩ বল শেষে ৯১ রান। উইকেট হারিয়েছে ৪টি। মাঠে আছেন আফিফ হোসেন এবং মোসাদ্দেক।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়