ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫০, ২০ নভেম্বর ২০২২
আপডেট: ২০:৫৩, ২০ নভেম্বর ২০২২

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ কখন?

কাতারের দোহার আল বায়াত স্টেডিয়ামে রাত ১০টায় শুরু হবে ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচ। এর আগে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের ঝমকালো আয়োজন। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।

উদ্বোধনী অনুষ্ঠান
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮টায়। আল বায়াত স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক এ অনুষ্ঠান সরাসরি দেখতে পারবেন। অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে সাজ সাজ রব দোহায়।

উদ্বোধনী অনুষ্ঠান মাতাচ্ছে যারা
দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের প্রধান গায়ক জানকুকের থাকার কথা রয়েছে। এ ছাড়া ব্ল্যাক আইড পিস, রবি উইলিয়ামস এবং ভারতের বলিউডি তারকা নোরা ফাতেহিকে দেখা যাবে অনুষ্ঠানে। এ ছাড়া ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা এবং কলম্বিয়ার গায়িকা শাকিরা অনুষ্ঠানে থাকবেন না বলে জানা গেছে। এ ছাড়া গৃহযুদ্ধের কারণে ইকুয়েডরের প্রেসিডেন্টও অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে জানা গেছে।

প্রথম দিন খেলবে দুই দেশ। আয়োজক দেশ কাতার ও ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের প্রথম আসর। ম্যাচটি শুরু হবে রাত ১০টায়।

দেখুন আই নিউজ ইউটিউব ভিডিও

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়