ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৭, ২০ মার্চ ২০২৩

লিটন-শান্তর ধামাকা, বড় সংগ্রহের পথে বাংলাদেশ 

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের আজকের খেলার স্কোরবোর্ড।

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের আজকের খেলার স্কোরবোর্ড।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে ওপেনার তামিম কিছু করতে না পারলেও দারুণ ফর্মে থাকা লিটন-শান্তর ফিফটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৯। ওভার ৫ বল শেষে ৪ উইকেট হারিয়ে ২৪১ রান। 

দলের হয়ে পিচে ব্যাট করছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এবং নবাগত তৌহিদ হৃদয়। আউট হবার আগে নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস ব্যক্তিগত ভাবে করেছেন ৭১ এবং ৭৭ রান। এদিকে পিচে থাকা মুশফিকুর রহিম করেছেন ২২ বলে ২৯ রান। তৌহিদ হৃদয় ২০ রান করে এখনো সঙ্গ দিচ্ছেন মুশফিককে। 

সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে নামেন লিটন দাস।

ম্যাচের শুরুতে টাইগারদের চেপে ধরে আইরিশ পেসাররা। প্রথম সাত ওভারে মাত্র ১৮ রান যোগ করেন তামিম ও লিটন দাস। তবে অষ্টম ওভারে গ্রাহাম হিউমের উপর চড়াও হন লিটন। একটি করে চার ও ছয়ের মারে সেই ওভারে আসে ১২ রান।

প্রথম পাওয়ার প্লে মোটামুটি নির্বিঘ্নেই কাটিয়ে দিচ্ছিলেন দুই টাইগার ওপেনার। তবে শেষ বলে বাধে বিপত্তি। রান আউট হয়ে সাজঘরে ফেরেন ২৩ রান করা তামিম। তার বিদায়ের পর খোলস ছেড়ে বের হন লিটন, শুরু করেন পাল্টা আক্রমণ।

সেই ধারাবাহিকতায় ৫৪ বলে ম্যাথু হামফ্রেসকে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পূরণ করেন লিটন। একইসঙ্গে স্পর্শ করেন ওয়ানডেতে ২০০০ রানের মাইলফলক। অন্যপ্রান্তে নাজমুল হোসেন শান্তও নিজের অর্ধশতক পূরণ করেন। দুজনের ৭০ রানের ঘর পেরিয়ে আউট হন। এরপর সাকিব ব্যাট করতে নামলেও তেমন কিছু না করে আউট হয়ে যান। 

বর্তমানে মুশফিকুর রহমান ও তৌহিদ হৃদয়ের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের রানের চাকা। ধারণা করা হচ্ছে সিরিজের প্রথম ওয়ান ডের মতো এই ম্যাচেও বড় সংগ্রহ করতে পারবে বাংলাদেশ। 

আই নিউজ/এইচএ 

 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়