আই নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৯, ৩১ মার্চ ২০২৩
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রিশাদের অভিষেক
টানা দুই ম্যাচ টস হেরে তৃতীয় ম্যাচে টস ভাগ্য সহায় হলো টাইগারদের। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে দুপুর ২টায়।
তৃতীয় ম্যাচের একাদশে জোড়া পরিবর্তন এনেছে বাংলাদেশ। অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। এই সংস্করণে বাংলাদেশের ৮০তম ক্রিকেটার ২০ বছর বয়সী এই লেগ স্পিনার।
এছাড়া গত বিশ্বকাপের ভারতের বিপক্ষে ম্যাচের পর প্রথমবার একাদশে সুযোগ পেলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। গত ম্যাচের একাদশ থেকে নেই মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, রনি তালুকদার, তাওহিদ হৃদয়।
আরও পড়ুন
খেলা বিভাগের সর্বাধিক পঠিত
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
সর্বশেষ
জনপ্রিয়























