নিজস্ব প্রতিবেদক
শুরুতেই লিটন-শান্তকে হারালো বাংলাদেশ
১১ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন হতাশ শান্ত। ছবি- ESPN
ভারতে অনুষ্ঠিতব্য ওয়ান ডে বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ তারিখ। এর আগে দুইটি ওয়ার্ম ম্যাচের মধ্যে শেষ ম্যাচটি খেলতে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচের মতো রান আসেনি লিটন-শান্তর ব্যাট থেকে। দুজনেই আউট হয়ে ফিরেছেন হতাশা নিয়ে।
আসামের গুয়াহাটিতে আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও তানজিদ তামিম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০.৪ ওভারে দুই উইকেটে ৪৮ রান।
শ্রীলংকার বিপক্ষে আগের ম্যাচে দারুণ সূচনা করলেও এদিন দ্রুতই ভাঙে লিটন-তামিম জুটি। যদিও শুরুটা ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। ছক্কা হাঁকিয়ে এদিন রানের খাতা খোলেন তামিম। আর লিটন ইনিংস শুরু করেন চার মেরে।
প্রথম দুই ওভারেই ১৮ রান যোগ করেন লিটন-তামিম। তবে তৃতীয় ওভারের প্রথম বলেই আউট হন লিটন। রিস টপলির নিরীহ এক ডেলিভারিতে জস বাটলারের তালুবন্দী হন তিনি। এর আগে করেন মাত্র ৫ রান।
তিনে নেমে দ্রুতই সাজঘরে ফেরেন শান্ত। টপলির দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১১ বলে মাত্র ২ রান করেন তিনি। তামিম ও মেহেদী হাসান মিরাজ এখন দলকে এগিয়ে নিচ্ছেন।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের

























