Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১ ১৪৩২

হেলাল আহমেদ

প্রকাশিত: ১৫:১১, ৩১ অক্টোবর ২০২৩

সূচনাতেই বাংলাদেশের ৩ উইকেট পতন 

তানজিদ তামিমের উইকেট তোলে নেয়ার পর পাকিস্তানি ক্রিকেটারদের উল্লাস। ছবি- ক্রিক ইনফো

তানজিদ তামিমের উইকেট তোলে নেয়ার পর পাকিস্তানি ক্রিকেটারদের উল্লাস। ছবি- ক্রিক ইনফো

বিশ্বকাপের আসরে নিজেদেরকে খুঁজেফেরা বিধ্বস বাংলাদেশ জয়ের স্বপ্নে আজ খেলতে নেমেছে। কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তান খেলা। কিন্তু, খেলার শুরুতেই ব্যাট করতে নামা বাংলাদেশের দুই উইকেট তোলে নিয়েছেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। রউফ তোলে নিয়েছেন এক উইকেট। ফলে পাওয়ার প্লে তেই তিন উইকেট হারিয়ে ছন্দহীন হয়ে পড়েছে বাংলাদেশ। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমেই নাজমুল হোসেন শান্ত ও জুনিয়র তামিমের উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। এরপর কিছুটা রয়েসয়ে খেলার চেষ্টা করেন ব্যাট করতে নামা মুশফিকুর রহিম। কিন্তু, ৮ বলের বেশি খেলতে পারেন নি মুশিও। আউট হয়েছেন মাত্র ৫ রান করে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত  ৬ ওভার শেষে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭। উইকেটে আছেন লিটন কুমার দাস এবং মাহমুদউল্লাহ। 

এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই আফ্রিদির বলে উইকেটের শিকার হন তানজিদ তামিম। ৫ বল মোকাবিলা করে ০ রানে প্যাভিলিয়নে ফেরেন এই তরুণ ওপেনার। এরপর ব্যাট করতে আসেন নাজমুল হোসেন শান্ত। রয়েসয়ে খেলতে পেরেছেন মাত্র ৩টি বল। এর মাঝে এক বাউন্ডারি মেরে আফ্রিদির শিকার হয়ে ফিরে যান এই ব্যাটারও। এরপর বেশিক্ষণ মাঠে টিকতে পারেন নি মুশফিকুর রহিম। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়