নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দল বেঁধে সিলেটে আসছেন প্রবাসীরা
সিলেট শহরে বইছে নির্বাচনী আমেজ। আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। আজ শুক্রবার থেকে প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। সিলেটে কোনো নির্বাচন মানেই যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্রেও বইবে নির্বাচনী হাওয়া। কারণ এই দুটি দেশে অন্তত পাঁচ লাখ সিলেটির বসবাস। তাই যে কোনো নির্বাচনেই এসব প্রবাসী পরিবারেরই কেউ না কেউ প্রার্থী হয়ে থাকেন। ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য থেকে শুরু করে সংসদ সদস্য ও মেয়র পর্যন্ত রয়েছেন যারা প্রবাসী। তাই নির্বাচন এলেই এসব প্রবাসী পরিবারে শুরু হয় এক ধরনের উৎসবের আমেজ।
১৪:২২ ০৪ জুন, ২০২৩
সিসিক নির্বাচন : ভোটের প্রচারে জমে উঠেছে সিলেট
হাতেগনা আর ১৬ দিন পরেই অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। ভোটের প্রচারে জমে উঠেছে হযরত শাহজালালের এই পূণ্যভূমি। প্রতীক নিয়ে পুরোদমে নির্বাচনের মাঠে নেমেছেন প্রার্থী ও কর্মী-সমর্থকরা। চলছে মিছিল-মিটিং ও পথসভা। প্রচার-প্রচারণা, ব্যানার-ফেস্টুন আর মাইকিংয়ে এখন সরগম সিলেট নগরী।
১৩:১৮ ০৪ জুন, ২০২৩
সিসিক নির্বাচন : সিলেটে ভোটের মাঠে বিএনপি-জামায়াতের ৫০ প্রার্থী
দলের কঠোর হুশিয়ারি উপেক্ষা করে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়া বিএনপি নেতাকর্মীদের কেউই মনোনয়ন প্রত্যাহার করেন নি।
১০:১৩ ০৪ জুন, ২০২৩
সিলেট সিটি করপোরেশন নির্বাচন : আনোয়ারুজ্জামানের প্রচারণা শুরু
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী প্রতিক পেয়েই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। প্রতীক বরাদ্দের পরপরই তিনি নগরীর মেন্দিবাগ ও উপশহর এলাকায় প্রচারণায় নামেন।
১৩:৫৩ ০২ জুন, ২০২৩
সিসিক নির্বাচন : প্রতীক পেয়ে যা বললেন প্রার্থীরা !
শুক্রবার (২ জুন) সকালে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু, স্বতন্ত্র প্রার্থী মো. ছালাহ উদ্দিন রিমন এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়া।
১১:৪৬ ০২ জুন, ২০২৩
সিলেটে ইনোভেটর বই বিনিময় উৎসব ১০ জুন
সিলেটে বই পড়ুয়াদের সংগঠন ইনোভেটর-এর উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে বই বিনিময় উৎসবের।
১১:৩০ ০২ জুন, ২০২৩
সিসিক নির্বাচন : আজ থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু
বলা যায়, এতদিন চলছিল যুদ্ধের মহড়া। আজ থেকে শুরু হবে আসল যুদ্ধ। নাহ! এ যুদ্ধ লাঠিসোটা বা বন্দুক কামান দিয়ে নয়। এ যুদ্ধ হবে মাইক, যানবাহন আর কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষদের সাথে নিয়ে।
০৯:৩৩ ০২ জুন, ২০২৩
সিলেটে ছিনতাইকারীর হাতে সবজি ব্যবসায়ী খু*ন
সিলেটের ধোপাদিঘিরপাড় শিশু পার্কের সামনে ছিনতাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গোবিন্দ তালুকদার (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী খু*ন হয়েছেন ব্লে জানা গেছে।
১২:১৫ ০১ জুন, ২০২৩
সিসিক নির্বাচন : ৭ মেয়রসহ মোট প্রার্থী ৩৭৯ প্রার্থী
যাচাই-বাছাই আপিল ও শুনানির পর সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে মোট ৭ জন মেয়র এবং ৩৭২ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি করপোরেশন নির্বাচনে যাদের মধ্যে একজন মেয়র, ৪২ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং ১৪ সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।
২৩:৫৮ ৩১ মে, ২০২৩
ইসি থেকে শোকজ পেলেন সিলেটের আনোয়ারুজ্জামান-বাবুল
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য সিলেট সিটি করপোরেশনের দুই মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
১৯:০৫ ৩০ মে, ২০২৩
সিসিক নির্বাচনে কোন ওয়ার্ডে কতজন ভোটার?
আগামী ২১ জুন পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ। এ নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সবার মধ্যে বইছে নির্বাচনী আমেজ।
২১:৫৬ ২৯ মে, ২০২৩
সিসিক নির্বাচন : সিলেটে সরগরম ভোটের মাঠ!
এখনও আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম সিলেট সিটির ভোটের মাঠ। প্রার্থীরা একে অন্যদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন। কারো আছে- লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ আর কারও ‘সরকার দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন কমিশন’ এমন অভিযোগ। সব মিলিয়ে সরগরম ভোটের মাঠ।
১৬:৩১ ২৯ মে, ২০২৩
গাজীপুর নির্বাচনের ফলে সিলেট আওয়ামী লীগে ছক্কা ছয়ফুর এর শঙ্কা!
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহর হারের পর অন্যান্য সিটি নির্বাচনেও এর প্রভাব পড়তে শুরু করেছে। নতুন করে সিটি কর্পোরেশন নিয়ে ভাবছেন নির্বাচনের প্রার্থীরা।
১২:৩০ ২৯ মে, ২০২৩
সিলেটে ইমেজ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ কার্যক্রম শুরু
সিলেটের বিভিন্ন এলাকায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ইমেজ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
১৯:৩৩ ২৭ মে, ২০২৩
সার্ক বিজনেস কাউন্সিলের সভাপতি হলেন সিলেটি পুত্রবধূ ড. মানতাশা
সার্ক বিজনেস কাউন্সিল বাংলাদেশের (এসবিসিবি) সভাপতি মনোনীত হয়েছেন সিলেটি পুত্রবধূ ড. মানতাশা আহমেদ। এসবিসিবি হলো নারী উদ্যোক্তাদের জন্য একটি বিজনেস চেম্বার। এই ব্যবসায়িক সংগঠনটি ৩৩ জন সফল উদ্যোক্তাসহ চারজন উপদেষ্টা নিয়ে পথচলা শুরু করে।
১৬:২০ ২৭ মে, ২০২৩
স্বামী আনোয়ারুজ্জামানের জন্য ভোট চাইলেন স্ত্রী হলি চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিণী হলি চৌধুরী মেয়র প্রার্থী স্বামীর জন্য দোয়া চেয়েছেন।
১৫:৫৯ ২৭ মে, ২০২৩
সিলেটে লিভার রোগ প্রতিকার-প্রতিরোধ বিষয়ক র্যালি ও সেমিনার
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে জালালাবাদ লিভার ট্রাস্ট এর সহযোগিতায় লিভার রোগ ও জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির এবং লিভার রোগ প্রতিকার ও প্রতিরোধ বিষয় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৩:০৫ ২৭ মে, ২০২৩
সিলেটসহ দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
সিলেটসহ দেশের আট বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।
১১:৪৬ ২৭ মে, ২০২৩
সিলেটে স্কুল ছাত্র অপহরণ, দেড় ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ
সিলেটের ধোপাদিঘীর ওয়াকওয়ে এলাকা থেকে এক স্কুল ছাত্রকে অপহরণের দেড় ঘণ্টার মাথায় উদ্ধার করেছে পুলিশ। অপহৃত হাসান আহমদ মিরাবাজারের আঁগপাড়া এলাকার ছুনু মিয়ার ছেলে।
২০:০৯ ২৪ মে, ২০২৩
সিলেটে নির্বাচন বর্জন করেও মনোনয়ন জমা দিলেন বিএনপির ৬ প্রার্থী
ক্ষমতাসীন সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অভিযোগ এনে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
১১:৫২ ২৪ মে, ২০২৩
সিসিক নির্বাচন : মনোনয়নপত্র জমা দিলেন আনোয়ারুজ্জামান
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
১৪:০৮ ২৩ মে, ২০২৩
আরিফকে প্রতিদ্বন্দ্বিতায় চান আনোয়ারুজ্জামান ও বাবুল
দলের সিদ্ধান্ত মেনে নিয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। আরিফের এই ঘোষণায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের উত্তাপ হারাতে চলেছে সিলেট। আরিফের অনুপস্থিতিতে নির্বাচনের জৌলুশ অনেকখানিই কমে যাবে বলে মনে করছেন অন্য প্রার্থী ও ভোটাররা।
০১:৩০ ২৩ মে, ২০২৩
আরিফ শেষ মূহূর্তে সরে যাবেন প্রত্যাশা ছিল না : আনোয়ারুজ্জামান
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন বর্জন করেছেন দুই বারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। তবে আরিফুল হক শেষ মূহূর্তে এভাবে সরে যাবে এ প্রত্যাশা ছিলো নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর।
১৬:০৩ ২২ মে, ২০২৩
সিলেটে হঠাৎ আলোচনায় আ. লীগের সাবেক নেতা বদরুল
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র আরিফ অংশ নেবেন না এমন ঘোষণার পর সিসিক নির্বাচনকে ঘিরে হঠাৎ আলোচনায় আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী নেতা বদরুল হোসেন বাবুল।
১২:১৪ ২১ মে, ২০২৩
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- জাফলংয়ে ভূয়া নারী চিকিৎসক আটক, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
- বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতায় দেশের হয়ে পদক অর্জনকারী সিলেটের সিফাত
- গোয়াইনঘাটে রঙিন ফুলকপি চাষ করে ঘুরে দাঁড়ালেন হতাশ যুবক
- সার্ভার জটিলতায় সিলেট পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ
- সংরক্ষিত আসনে ভোট: সিলেটে নৌকার মনোনয়ন কিনলেন ৬০ নারী
- সিলেটে ভাষা সংস্কৃতি রক্ষার্থে সাংস্কৃতিক অনুষ্ঠান
- সিলেটে বুথ থেকে টাকা চুরি: ১৮ লাখ টাকা উদ্ধার, আটক ৩
- ১৯ আসনের ৯টিতে নবাগত
দ্বাদশ নির্বাচনে সিলেট বিভাগে নতুনদের সাথে বর্তমানরদের চমক - বিএনপির অবরোধ: সিলেটে বিক্ষিপ্ত পিকেটিং, বন্ধ দূরপাল্লার বাস










































