কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে জরিমানা
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৩ জুন) দুপুরে কমলগঞ্জ পৌরসভার চৌমুহনী বাজার এলাকায় পরিচালিত যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল সোমবার সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত চৌমুহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না রাখার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪৩ ধারায় আরিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক সেলিম মিয়াকে ১০ হাজার টাকা এবং রুহান ভ্যারাইটিজ স্টোরের মালিক হোসাইন মিয়াকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এভাবে দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থ রক্ষায় তাদের চলমান গোয়েন্দা তৎপরতার পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার


















