নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:১২, ২৩ জুন ২০২৬
হারমোনি ফেস্টিভ্যালে কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
কারমা নৃত্য। ছবি: আই নিউজ
বাংলাদেশের বহুমাত্রিক সংস্কৃতি, জাতিগত বৈচিত্র্য ও সম্প্রীতির অনন্য বন্ধনকে নতুনভাবে তুলে ধরেছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল (সিজন-২)’। এ উৎসবে প্রথমবারের মতো অংশ নিয়ে কারমা নৃত্য পরিবেশন করেছে পাইনকা সম্প্রদায়। নৃত্য পরিবেশনাটির পরিচালনায় ছিলেন সৃষ্টি পাইনকা।
রোববার (২১ জুন) বিকেলে ফেস্টিভ্যালের মূল মঞ্চে পাইনকা সম্প্রদায়ের শিল্পীরা ঐতিহ্যবাহী কারমা নৃত্য পরিবেশন করেন। তাদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত এ বর্ণিল উৎসবের সমাপনী ঘোষণা করা হয় একই দিন রাত পৌনে ১০টার দিকে। তিন দিনব্যাপী আয়োজিত এ উৎসবের প্রধান লক্ষ্য ছিল দেশের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর নিজস্ব সংস্কৃতি সংরক্ষণ, বিকাশ ও প্রচারের পাশাপাশি পর্যটন শিল্পের প্রসারে ভূমিকা রাখা।
উৎসবে পাইনকা সম্প্রদায়সহ সিলেট অঞ্চলে বসবাসরত ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতি, ঐতিহ্যবাহী নৃত্য, গান, লোকজ পরিবেশনা, হস্তশিল্প প্রদর্শনী, স্থানীয় খাবার এবং সাংস্কৃতিক বিনিময়ের নানা আয়োজন উৎসব প্রাঙ্গণকে পরিণত করে বৈচিত্র্যের এক প্রাণবন্ত মিলনমেলায়।
বাংলাদেশের কবীরপন্থী পাইনকা সমাজের কোষাধ্যক্ষ নিঝুম পাইনকা বলেন, “হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২-এ পাইনকা সমাজের পক্ষ থেকে অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত। এই ফেস্টিভ্যালের মাধ্যমে আমাদের সমাজের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ পেয়েছি। এ সুযোগ করে দেওয়ার জন্য আয়োজক কমিটির প্রতি পাইনকা সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
আয়োজকরা জানান, এ ধরনের উৎসব দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার













