ঢাকা, মঙ্গলবার ২৩ জুন ২০২৬,   আষাঢ় ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৯, ২৩ জুন ২০২৬

ত্রিবার্ষিক নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় জাকারিয়া-আমিন পরিষদের

সভাপতি মো. জাকারিয়া আহমদ সম্পাদক মো. আমিনুর রহমান। ছবি: আই নিউজ

সভাপতি মো. জাকারিয়া আহমদ সম্পাদক মো. আমিনুর রহমান। ছবি: আই নিউজ

বাংলাদেশের চা শিল্পাঞ্চলে কর্মরত কর্মচারীদের একমাত্র সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে পূর্ণ প্যানেলে বিজয় অর্জন করেছে জাকারিয়া-আমিন পরিষদ।

দেশের চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ১২টি ভোটকেন্দ্রের ফলাফল সংগ্রহ শেষে সোমবার (২২ জুন) ভোরে নির্বাচনের বেসরকারি পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক মো. আব্দুল বশির। এ সময় উপস্থিত ছিলেন উপ-কমিটির সদস্য সচিব মো. ছালিক মিয়া এবং কমিটির অন্যান্য সদস্যরা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে হিঙ্গাজিয়া চা বাগান (কুলাউড়া, মৌলভীবাজার)-এর মো. জাকারিয়া আহমদ ১ হাজার ৪৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লংলা চা বাগানের দেলোয়ার হোসেন পেয়েছেন ৫০৭ ভোট।

সহ-সভাপতির দুটি পদে মাজদিহি চা বাগানের শেখ কাওছার মিয়া এবং ইটা চা বাগানের কংকন জ্যোতি ভট্টাচার্য সমানভাবে ১ হাজার ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অঞ্জন গোস্বামী পেয়েছেন ৫৩৯ ভোট এবং শফিউল আলম শাহীন পেয়েছেন ৫১৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে লংলা চা বাগানের মো. আমিনুর রহমান ১ হাজার ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সঞ্জয় কান্তি ভট্টাচার্য পেয়েছেন ৫৮৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে লাক্কাতুরা চা বাগানের মো. আলমগীর চৌধুরী ১ হাজার ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুর রহমান পেয়েছেন ৪৪৮ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মির্জাপুর চা বাগানের মো. খায়রুল ইসলাম ১ হাজার ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ প্রসাদ যাদব পেয়েছেন ৭১৩ ভোট।

কোষাধ্যক্ষ পদে সাতগাঁও চা বাগানের মো. সুরঞ্জিত দাশ ১ হাজার ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুস সালাম পেয়েছেন ৫১৬ ভোট।

প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক পদে চন্ডিছড়া চা বাগানের মো. ইব্রাহিম মিয়া ১ হাজার ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিক উল্লাহ পেয়েছেন ৫৩৪ ভোট।

শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক পদে রামপুর চা বাগানের মো. বদরুল আলম ১ হাজার ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকাশ দেবনাথ পেয়েছেন ৬০৮ ভোট।

এর আগে রবিবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের চারটি জেলার ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো ছিল চট্টগ্রাম, নর্থ সিলেট, জুড়ী, লংলা, মনু, দলই, বালিশিরা পূর্বাঞ্চল, বালিশিরা উত্তরাঞ্চল, বালিশিরা পশ্চিমাঞ্চল, লস্করপুর পূর্বাঞ্চল, লস্করপুর উত্তরাঞ্চল এবং লস্করপুর পশ্চিমাঞ্চল।

নির্বাচনে মোট ২ হাজার ১৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের ফলাফলে জাকারিয়া-আমিন পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ