মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:১৩, ৩ অক্টোবর ২০২১
মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক
মৌলভীবাজারের ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ২০২১-২৪ সালের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) দুপুর ২টায় পৌর জনমিলন কেন্দ্রে এ অনুষ্ঠান হয়।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আখতারুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জয়নাল হোসেন, সহ-সভাপতি রায়হান আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জুনেদ আহমদ খাঁন, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জাকির আহমদ রুমান।
অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা আগত অতিথিবৃন্দের কাছে ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। অতিথিরা তাদের এই দাবি পূরণের আশ্বাসও জানান।
উল্লেখ্য, গত ৩ জুন ২০২১-২৪ সালের জন্য এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো সভাপতির আসনে জুনেদ আহমদ খাঁন দায়িত্বগ্রহণ করেন এবং সাধারণ সম্পাদকের পদে জাকির আহমেদ রুমানকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিস্তারিত...
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























