মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৪:৪২, ৫ জুন ২০২১
মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ২০২১-২৪ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩ জুন) রাত ৮টার দিকে সমিতির কার্যালয়ে এ নতুন কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটি প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ও সাবেক কৃতি ফুটবলার রায়হান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উপদেষ্টা মাহমুদুর রহমান।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি এর বর্তমান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, বর্তমান ও সাবেক খেলোয়াড়বৃন্দ।
সকলের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি রায়হান আহমেদ ২০২১-২০২৪ সালের জন্য কমিটি ঘোষণা করেন। কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতির আসনে জুনেদ আহমদ খাঁন দায়িত্বগ্রহণ করেন এবং সাধারণ সম্পাদকের পদে জাকির আহমেদ রুমানকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণার পরে সভাপতি ও সম্পাদকসহ সবাইকে শুভেচ্ছা জানানো হয়। তারা বক্তব্যে জানান, গত বছরের মতো আগামীতে মৌলভীবাজারের ফুটবল খেলা এবং খেলোয়ারদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করা হবে। এছাড়াও তারা ফুটবল খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশ বিদেশের শুভাকাঙ্খীদের এগিয়ে এসে পাশে থাকার অনুরোধ জানান।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























