রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১১:২০, ৮ অক্টোবর ২০২১
রাজনগরে নিখোঁজের ৮ ঘন্টা পর নারীর লাশ উদ্ধার
প্রতীকী ছবি
মৌলভীবাজারের রাজনগরে সকালে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যায় ধানক্ষেতের চারা ভূমি থেকে এক নারীর লাশ পাওয়া গেছে। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের তাহারলামু গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের কদর উল্লার মেয়ে খয়রুন বেগমকে (৪৬) সকাল ১০টার পর থেকে পাওয়া যায়নি। ৮ ঘন্টা পর সন্ধ্যায় তার স্বজনরা লাশ দেখতে পান পাশের বাড়ির লাল মিয়ার পশ্চিম দিকের চারা ভূমিতে।
মৃতের স্বজনরা দাবি করছেন, এটি হত্যাকাণ্ড, পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে রাজনগর থানা পুলিশ রাতে নারীর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত নারীর বোনের ছেলে ইউসুফ মিয়া জানায়, সকাল থেকে আমার খালাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা অনেক খোঁজাখুঁজি করে সন্ধ্যায় তার লাশ দেখতে পাই পাশের এক বাড়ির ক্ষেতের চারা ভূমিতে। মৃতদেহের গায়ে আঘাতের চিহ্ন আছে। পারিবারিক কলহের কারণে তাকে হত্যা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম আইনিউজকে বলেন, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























