ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:০৯, ৮ অক্টোবর ২০২১
আপডেট: ১২:৫১, ৯ অক্টোবর ২০২১

মৌলভীবাজারে বিশ্ব ডিম দিবস পালিত (ভিডিও)

মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে শুক্রবার (৮ অক্টোবর) র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে বের হয়ে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে জেলা প্রাণিসম্পদ বিভাগের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদের সভাপতিত্বে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, খামারিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ আয়োজনে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ডিমের পুষ্টিগুণ, উপকারিতা, বাণিজ্যিক মূল্য ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি লাভজনক ডিম উৎপাদন নিয়েও পরামর্শমূলক বক্তব্য দেন অতিথিরা। 

এ সময় উপস্থিত খামারিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

বিস্তারিত ভিডিওতে-

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়