ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৬ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৩, ৮ অক্টোবর ২০২১
আপডেট: ১৪:৫৬, ৮ অক্টোবর ২০২১

কমলগঞ্জে ইউপি সদস্যের পারিবারিক উদ্যোগে ১৬০০ পরিবারে পূজার বস্ত্র বিতরণ

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপরক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে পূজার আনন্দকে ভাগাভাগি করে নিতে সম্প্রীতির বন্ধনে একত্মাবদ্ধ থাকতে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়য়নের মনু-ধলই ভ্যালির সভাপতি ধনা বাউরীর পরিবারের পক্ষ থেকে ১৬০০ দরিদ্র চা শ্রমিকদের মাঝে পূজার শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বস্ত্র বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন ১নং রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল।

ইউপি সদস্য ধনা বাউরীর সভাপতিত্বে ও মাসুদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিরতিংগা চা বাগানের ডেপুটি ম্যানেজার প্রদীপ বর্মন, বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক, সাবেক সভাপতি নিরঞ্জন তন্তবাই, দাতা পরিবারের সদস্য সঞ্জয় বাউরি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নরুত্তম বর্ধন, পঞ্চায়েত কমিটির সাবেক সম্পাদক নারায়ন কুর্মি, ব্যবসায়ী রাধা শ্যাম পাল, মো. মজনু মিয়া, বিকাশ তাঁতিসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, প্রতি বছর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়য়নের মনু-ধলই ভ্যালির সভাপতি ও রহিমপুর ইউপি সদস্য ধনা বাউরীর পরিবারের পক্ষ থেকে পূজার আনন্দ ভাগাভাগি করতে বস্ত্র বিতরণ করেন। এ বছর মিরতিংগা চা বাগানের বিভিন্ন বয়সী নারী, পুরুষ, শিশু-কিশোরদের জন্য ১৩০০ বস্ত্র ও মনু-ধলই ভ্যালীর ২৩টি বাগানে পূজার স্বেচ্ছাসেবকদের জন্য ৩০০টি বস্ত্র প্রদান করেন।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়