ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৬ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪২, ৯ অক্টোবর ২০২১
আপডেট: ১৮:৪৩, ৯ অক্টোবর ২০২১

বিদ্যুতের নতুন সংযোগ পেলো কমলগঞ্জের ৮০ পরিবার

বিদ্যুতের আলোয় আলোকিত হলো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্তিঙ্গা চা বাগান (ফাঁড়ি) এলাকার ৮০ পরিবার। 

মৃর্তিঙ্গা চা বাগান পঞ্চায়েত কমিটি আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার (৮ অক্টোবর) বিদ্যুৎ সুইচ টিপে আলো জ্বালিয়ে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। 

রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুলের সভাপতিত্বে ও রাধা শ্যামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেউন্ডী চা বাগানের জেনারেল ম্যানেজার এস. এ. হিলালী, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মীর মো. গোলাম ফারুক, মৃর্তিঙ্গা চা বাগানের ডেপুটি ম্যানেজার প্রদীপ দেব বর্মন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর মনু-দলই ভ্যালীর সভাপতি ও ইউপি সদস্য ধনা বাউরী প্রমুখ। 

এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও চা শ্রমিকরা উপস্থিত ছিলেন।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়