নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:১৪, ৯ অক্টোবর ২০২১
‘জনসেবা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার’
মৌলভীবাজারের জুড়ী থানার নবনির্মিত ভবন উদ্বোধনকালে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সহজে বিশ্বমানের জনসেবা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পুলিশ বাহিনীর আধুনিকায়নে বিভিন্নমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ফলে দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সহজে পেশাদারিত্বের সাথে পুলিশি সেবা প্রদান করতে পারছে।
তিনি আরও বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ জঙ্গি ও সন্ত্রাস দমন, জলদস্যু-বনদস্যু গ্রেফতার; অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার এবং মানব পাচার রোধে সর্বোচ্চ সফলতার পরিচয় দিচ্ছে।
শনিবার (৯ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ী থানায় সাত কোটি একত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন থানাভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্যকালে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জুড়ীর লাঠিটিলায় বঙ্গবন্ধু সাফারিপার্ক নির্মাণ করার উদ্যোগ নিয়েছে ফলে এখানে অধিকহারে দেশ-বিদেশের পর্যটকদের আগমন ঘটবে। একটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত থানাভবন নির্মাণের ফলে জুড়ী থানার পুলিশি কার্যক্রম পরিচালনা করা সহজ হবে, ফলে জুড়ী এলাকার জনগণ ও আগত দেশি-বিদেশি পর্যটকেরা আরও উন্নত ও আধুনিক সেবা পাবে। তিনি বলেন সরকার জেলার সকল থানা ভবন আধুনিকায়ন করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থানাভবনের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ এবং জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক প্রমুখ।
আইনিউজ/এসডি
বিদেশে বসে যারা সাইবারক্রাইম করছেন, তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা: মৌলভীবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























