ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

আবুল হায়দার তরিক

প্রকাশিত: ২১:৩০, ৯ অক্টোবর ২০২১
আপডেট: ২১:৩৩, ৯ অক্টোবর ২০২১

যুব সমাজকে ভয়ঙ্কর মাদকের নেশা থেকে রক্ষা করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, যারা আগামীতে দেশ পরিচালনা করবে, সেই যুবসমাজকে মাদকের ভয়ঙ্কর নেশা থেকে রক্ষা করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। 

শনিবার (৯ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ী থানা নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, এসএমপি পুলিশ কমিশনার সিলেট মো. নিশারুল আরিফ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদরুল হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে আরও ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মাসহ আরও অনেকে।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশে অবস্থান করে যারা সাইবার ক্রাইম করছেন তা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। দেশীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদের নিয়ন্ত্রণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ইউটিউবের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। 

বিস্তারিত আইনিউজ ভিডিওতে-

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়