ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৪, ১১ অক্টোবর ২০২১

জুড়ীর ৫ ইউপিতে নৌকার মনোনয়ন পেলেন যারা

আগামী ১১ নভেম্বর হতে যাচ্ছে দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন দুই ডজন প্রার্থী। তাদের মধ্য থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড নৌকার মনোনয়ন দিয়েছে পাঁচজনকে।

আসন্ন এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৫টি ইউনিয়নে নৌকার মনোনয়ন যারা পেয়েছেন- 

  • গোয়ালবাড়ী ইউনিয়নে‌ নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন,
  • সাগরলান ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল নূর,
  • পশ্চিম জুড়ী ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাশ,
  • জায়ফরনগর ইউনিয়নে নৌকা পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও পাঁচবারের ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক চৌধুরীর ছেলে মোহাম্মদ জায়েদ আনোয়ার চৌধুরী,
  • পূর্ব জুড়ী ইউনিয়নে‌ নৌকা পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদীর।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়