ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১১, ১২ অক্টোবর ২০২১
আপডেট: ২১:৫৬, ১২ অক্টোবর ২০২১

মৌলভীবাজারের পূজায় ভারতীয় সহকারী হাইকমিশনার

মহাসপ্তমী আজ। সকাল থেকেই মৌলভীবাজার শহরে উৎসব ভাব।  মণ্ডপে মণ্ডপে ঢাকের বোলে যেন ধ্বনিত হচ্ছে বাঙালি হিন্দুদের হৃদয়তন্ত্রীতে বাঁধভাঙা আনন্দের জোয়ার। শোনা যাচ্ছে উলুধ্বনি, শঙ্খ, কাঁসা ও ঢাকের বাদ্য। মৌলভীবাজারে পূজা পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাইকমিশনার (সিলেট) নিরাজ কুমার জয়সওয়াল।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০টায় নিরাজ কুমার জয়সওয়াল মৌলভীবাজারে পূজা দেখতে আসেন। এসময় তিনি শহরের কিছু উল্লেখযোগ্য মণ্ডপে যান।

কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি মণ্ডপে আগত দর্শনার্থীদের মাস্ক পরা, নারী-পুরুষের জন্য পৃথক যাতায়াত ব্যবস্থা রাখা এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানাসহ অন্যান্য নির্দেশনা মেনে এবারের দুর্গাপূজার আয়োজনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন বলে জানান, সদর পূজা উদযাপন কমিটির সম্পাদক সুমেশ দাস যীশু।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এ বছর মৌলভীবাজার পৌরশহর, সদর উপজেলাসহ জেলার ৭টি উপজেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে জেলায় সর্বমোট ১ হাজার ৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। এর মধ্যে জেলায় সার্বজনীন পূজা মন্ডপ রয়েছে ৮৭৯টি ও ব্যক্তিগত পূজা মন্ডপ রয়েছে ১২৬টি।

আইনিউজ/এসডি

ইন্দ্রপুরীতে দুর্গা পূজা | ত্রিনয়নী | মৌলভীবাজার

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়