ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৪৯, ১২ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:৪৯, ১২ অক্টোবর ২০২১

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মৌলভীবাজার-রাজনগর সড়কে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র শাহরিয়ার আহমদে রাজ (২২) নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল চালক সাব্বির আহমদ (২৪) আহত হয়েছেন। 

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে রাজানগর উপজেলার কদমহাটা এলাকায় মাইক্রোবাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহরিয়ার আহমদে রাজ মৌলভীবাজার সদর উপজেলা আমতৈল ইউনিয়নের হলুয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। রোল ৮১৫, ব্যবসায় শিক্ষা শাখা সেশন ২০২০/২১।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজ ও সাব্বির মৌলভীবাজার থেকে রাজনগর যাওয়ার পথে কদমহাটা এলাকায় একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হলে মোটরসাইকেলের পেছনে বসা রাজ ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বিরকে গুরুত্বর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়