পুলক পুরকায়স্থ
আপডেট: ১৪:০৬, ১৪ অক্টোবর ২০২১
হরিজন পূজা মন্ডপ নজর কেড়েছে দর্শনার্থীদের
হরিজন যুব সংঘের পূজা মণ্ডপ
চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা। ধুপের ধোঁয়া, ঢাক ঢোল, শাঁখ, উলুধ্বনী আর চন্ডিপাঠে মুখরিত প্রতিটা শারদ প্রাঙ্গন। এবারও দর্শনার্থীদের নজর কেড়েছে পৌরশহরের হরিজন যুব সংঘ।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার শহরের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, রৌদ্রের তীব্র তাপ উপেক্ষা করে উৎসবে মেতে উঠেছেন হাজারো সনাতন ধর্মালম্বীরা।
পৌরশহরের চাঁদনীঘাট মনু ব্রীজ সংলগ্ন হরিজন সম্প্রদায়ের আয়োজনে হরিজন যুব সংঘের পূজা মণ্ডপে দশ বছর ধরে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।
আয়োজক নেপাল ভাস্কর জানান, প্রায় ৭০ জন সদস্য নিয়ে গঠিত হরিজন যুব সংঘ। প্রথমে তারা সরস্বতী পূজা করতেন, পাশাপাশি দশ বছর পূর্বে কান্তি বাসফরের উদ্যোগে রতন বাসফর, মিঠুন বাসফর, সাজন বাসফর সহ কয়েকজন মিলে শুরু করেন শারদীয় দুর্গাপূজা। প্রতিবছরই পূজা উপলক্ষে এখানে লক্ষাধিক দর্শনার্থী আসেন। গতবছরের তুলনায় মানুষের উপচে পড়া ভীড় এবছর বেশি।
সুনামগঞ্জ থেকে দেবী দর্শনে আসা অনিমেষ রায় জানান, 'হরিজন যুব সংঘের মন্ডপ সজ্জা খুবই সুন্দর লেগেছে, তাদের আপ্যায়ন আমি মুগ্ধ।'
সাংস্কৃতিক কর্মী নির্বেন্দু নির্ধূত জানান, স্বল্প পরিসরে অল্প সদস্যদের চাঁদা নিয়ে তারা বৃহৎ পূজার আয়োজন করেন, যা প্রশংসনীয় ও অকল্পনীয়।
হরিজন যুব সংঘের সভাপতি কাজল বাসফর জানান, জেলা পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুযায়ী, মণ্ডপে আগত দর্শনার্থীদের মাস্ক পরা, নারী-পুরুষের জন্য পৃথক যাতায়াত ব্যবস্থা রাখা এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানাসহ অন্যান্য নির্দেশনা মেনে এবারের দুর্গাপূজার আয়োজন করেছেন তারা।
পৌরকাউন্সিল সালেহ আহমেদ পাপ্পু জানান, হরিজন যুব সংঘের বেশিরভাগ সদস্যরা পৌরসভায় কাজ করেন। মেয়র মহোদয়ের নির্দেশে আমরা তাদের সঙ্গে প্রায়শই যোগাযোগ রাখছি। যে কোন প্রয়োজনে তাদের পাশে আছি।
আইনিউজ/পুলক পুরকায়স্থ/এসডিপি
আইনিউজ ভিডিও
তৃতীয় বছরে পা রেখেই জনপ্রিয়তায় মহেশ্বরী
মৌলভীবাজারের দুর্গাপূজা: আবাহনে লক্ষ মানুষের সমাগম
ইন্দ্রপুরীতে দুর্গাপূজা
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























