ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৩, ১৪ অক্টোবর ২০২১
আপডেট: ১৮:২০, ১৪ অক্টোবর ২০২১

‘ট্যুরিস্ট বাসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল সহজ ও নিরাপদ হবে’

ট্যুরিস্ট বাসে যারা সহযোগিতা করেছেন তাদের অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা ঘুরতে আসবেন তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল সহজ এবং নিরাপদ হবে বলে জানান সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মৌলভীবাজারের প্রাকৃতিক সৌন্দর্য্য স্থানীয় এবং বাইরে থেকে আসা পর্যটকদের উপভোগ করতে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দুটি ট্যুরিস্ট বাসের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান বলেন, করেনা অতিমারির কারণে পর্যটনে সারবিশ্বে ধস নেমেছে। করোনার কারণে পর্যটন শিল্পে ধস নেমেছে। বাংলাদেশের মানুষ সময় পেলেই পরিবার নিয়ে অবসর কাটাতে চায়। সিলেট বিভাগে যত পর্যটক আসেন, তারা কিন্তু মৌলভীবাজার জেলা ঘুরে যান। তারা কিন্তু কতটুকু কষ্ট হলো তার থেকে বেশি গুরুত্ব দেয় সেবাটি ভালো ভাবে পাচ্ছে কি না। 

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু (ভিডিও) 

তিনি বলেন, নিঃসন্দেহে  সিলেট বিভাগে বিভিন্ন জায়গা থেকে যত পর্যটক আসেন আমরা আগে থেকেই জানি তারা মৌলভীবাজারে ঘুরতে আসেন। বিভিন্ন জায়গা ঘুরে চলে যান। জানেন যে চায়ের দেশ হিসেবে প্রসিদ্ধ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজুলর রহমান, সদর উপজেলা চেয়রম্যান কামাল হোসেন প্রমুখ। 

জানা গেছে, ৪০ সিটের দুটি বাস দিয়ে দুই প্যাকেজে এই সার্ভিস চালু হবে। প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতিদিন সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবে বড়লেখায়। দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে বড়লেখা থেকে শ্রীমঙ্গলে যাত্রা শুরু করবে।

ভাড়া এবং যোগাযোগের বিষয়ে তিনি জানান, ট্যুরিস্ট স্পটে প্রবেশমূল্য ফ্রি। প্যাকেজে দুটি বাসে দুটি রুটে ভ্রমণের প্রাথমিক রুট নির্ধারণ করা হয়েছে। প্যাকেজ-১ এ ভাড়া জনপ্রতি ৩০০টাকা, দুপুরের খাবারসহ ৪০০ টাকা। প্যাকেজ-২ এ ভাড়া জনপ্রতি ৩৫০ টাকা, দুপুরের খাবারসহ ৪৫০ টাকা।

টুরিস্ট বাসটি মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে রয়েছে চা বাগান, প্রাকৃতিক ঝর্ণা মাধবকুন্ড জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, গগণটিলা পাহাড়, খাসিয়া পল্লী, হাকালুকি হাওর, মাধবপুর লেক, সিতেশ বাবুর চিড়িয়াখানা, বাইক্কা বিলসহ দর্শনীয় স্থানে পর্যটকদের নিয়ে যাবে। 

আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়