নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২১:০০, ১৫ অক্টোবর ২০২১
শুরু হচ্ছে সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৯, চলছে প্রস্তুতি
মৌলভীবাজারে সিপিএএম-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লিটু স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ (সিজন-৯)-এর টিম মালিকদের প্রস্তুতি সভা। এসময় খেলায় গ্রুপিং ও পরিচালনার নিয়মাবলী নিয়ে আলোচনাও করা হয়েছে।
প্রস্তুতি সভায় সভাপতি ছিলেন সিপিএএম সভাপতি ফকরুল ইসলাম রাজু। এসময় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিপিএএম-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি শাহরিয়ার মোস্তফা তানিম।
এছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি গাজী আবেদ ও দেলোয়ার মজুমদার চমন, সহ-সভাপতি নাহিদ আহমেদ সুমন, সিপিএএম সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট সদস্য সচিব সাদমান সাকিব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজোয়ান রহমান ও সৌদ আল সুফিয়ান সাগর, কোষাধ্যক্ষ নিয়াজ খান, শফিউল আহমেদ জুসেফ, মাহবুবুর রহমান শাওন, মসিউর রহমান জসীম প্রমুখ।

জানা যায়, এই টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে জেলার প্রয়াত ক্রিকেটার লিটুর স্মরণে। চলতি মাসেই শুরু হচ্ছে মৌলভীবাজার সদর উপজেলার ৫০টি দল নিয়ে সিপিএএম-এর টুর্নামেন্ট। এতে অংশগ্রহণ করবে ৮০০ জন ক্রিকেটার।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























