এস আলম সুমন, কুলাউড়া প্রতিনিধি
আপডেট: ১৩:০২, ১৭ অক্টোবর ২০২১
কুলাউড়ায় পূজামণ্ডপে হামলার প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুরে জড়িত থাকায় আটক ১
শারদীয় দুর্গোৎসবে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার তিনটি পূজামণ্ডপসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর ও হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে কুলাউড়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটি এ কর্মসূচীর আয়োজন করে।
এ দিকে কুলাউড়ার একটি মণ্ডপে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফয়েজ (৩৫) নামের এক যুবককে শনিবার বিকেল ৫টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্রের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সাধারণসম্পাদক গৌরা দে, পূজা পরিষদের উপজেলা কমিটির সহ-সভাপতি অরুণাভ দে, প্রদীপ দত্ত, অশোক ধর, সাংগঠনিক সম্পাদক সুধাংশু মোহন বিশ্বাস, টিএসএসের সাধারণ সম্পাদক সুজিত দে, ক্ষতিগ্রস্ত রাজানগর চাবাগান পূজামণ্ডপের উপদেষ্টা পুরন ঊরাং প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার জের ধরে ১৩ অক্টোবর রাতে উপজেলার কর্মধাইউনিয়নে অবস্থিত নলডরি দূর্গামন্দির, আসকরাবাদ চা-বাগান ও রাজানগর চা-বাগান পূজামন্ডপে বেশ কিছুলোক মিছিলসহকারে ঢোকে হামলা-ভাঙচুর শুরু করেন। তাঁরা প্রতিমা ভেঙে মন্ডপে আগুন ধরিয়ে দেন।রাজানগরে প্রতিমা ভেঙে রাস্তায় ছুঁড়ে ফেলা হয়। এ ঘটনার পর থেকে তিনটি মন্ডপে পূজা বন্ধ হয়ে যায়।সেখানকার সনাতন ধর্মাবলম্বীরা এখনো আতংকের মধ্যে রয়েছেন। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের এসবঘটনায় জড়িত ব্যক্তি ও মদদদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশ জানায়, কর্মধার তিনটি মন্ডপে হামলা-ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্ট পূজা পরিচালনা কমিটির পক্ষ থেকেপৃথকভাবে কুলাউড়া থানায় মামলা হয়েছে। নলডরি মন্ডপের ঘটনায় জড়িত থাকায় শনিবার বিকেলে অভিযানচালিয়ে ফয়েজকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, গ্রেপ্তার হওয়া ফয়েজের বিরুদ্ধে বিজিবির ওপরহামলাসহ বিভিন্ন ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আইনিউজ/এস আলম সুমন/এসডি
দুর্গাপূজার সময় সরকারের বিরুদ্ধে অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: মো. শাহাব উদ্দিন
মৌলভীবাজারে জিহাদী বইসহ ছাত্রশিবির মাদরাসা কমিটির সভাপতি-সম্পাদক আটক
দেবীদুর্গা ফিরে গেলেন কৈলাসে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























