ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৬ ১৪৩৩

কামরুল হাসান শাওন, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:১১, ১৭ অক্টোবর ২০২১
আপডেট: ২২:৩৪, ১৭ অক্টোবর ২০২১

কমলগঞ্জে জায়গা পরিদর্শনে স্বাস্থ্যের অতিরিক্ত সচিব ও ডিজি

কমলগঞ্জ উপজেলায় স্বাস্থ্য বিভাগের পরিত্যক্ত ১৮৯ একর জায়গা পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান ও মো. অলিউল্লাহ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ও অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব-মহাপরিচালক সরেজমিনে কমলগঞ্জের জায়গা পরিদর্শন করেন। তাদের সাথে ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদী হাসান, কমলগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার প্রমুখ।

  • কমলগঞ্জে হচ্ছে মেডিকেল কলেজ?

জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসান আইনিউজকে বলেন, হীড বাংলাদেশের এই জায়গার মালিকানা নিয়ে কিছু বিবাদ আছে। বিষয়টি পর্যালোচনা করতে তারা সেখানে পরিদর্শন করেন।

কমলগঞ্জে সরকারি মেডিকেল কলেজ হচ্ছে কি না প্রশ্নের উত্তরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদী হাসান আইনিউজকে বলেন, এমন কোনও কিছু না। জায়গার মালিকানার বিষয়টি দেখতেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা কমলগঞ্জে আসেন।

এ ব্যাপারে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ আইনিউজকে বলেন, কমলগঞ্জে হীড বাংলাদেশের জায়গাটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এ জায়গার সীমানা চিহ্নিতকরণ ও সংরক্ষণের জন্য চারদিকে বেড়া দেওয়া হবে। এ বিষয়গুলো নিয়েই স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ হীডের জায়গা পরিদর্শন করেন।

কমলগঞ্জে মেডিকেল কলেজ হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, না এরকম কিছু না।

উল্লেখ্য, ৬ জুন সম্পূরক বাজেটের উপর আলোচনায় নিজ সংসদীয় এলাকায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়ে সংসদে বক্তব্য দেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) সংসদীয় আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। 

এদিকে এর আগে থেকেই বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ ও সংরক্ষিত মহিলা আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন মৌলভীবাজারে মেডিকেল কলেজের দাবি জানিয়ে আসছেন। তাদের এ দাবি তারা কয়েক দফায় সংসদে উত্তাপনও করেছেন।

আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডি

চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

মৌলভীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

দুর্গাপূজার সময় সরকারের বিরুদ্ধে অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: মো. শাহাব উদ্দিন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়