মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:০৬, ১৮ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে শেখ রাসেলের জন্মদিন পালিত
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা প্রমুখ।
বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মল্লিকা দে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও শিশু উন্নয়ন গবেষক জসীম উদ্দীন মাসুদ।
অনুষ্ঠানে শেখ রাসেল প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া জেলার তিনটি শেখ রাসেল ল্যাবকে শ্রেষ্ঠত্বের পুরস্কার বিতরণ করা হয়।
দিনের শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেখ রাসেলের অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়াও জেলার ৭টি উপজেলায় নানা আয়োজনে যথাযোগ্যে মর্যাদায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয় ও বিভিন্ন সংগঠনের আযোজনে দিবসটি পালিত হচ্ছে।
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
মৌলভীবাজারে গাড়ির বৈধ কাগজপত্র না থাকলেই জব্দ-জরিমানা
মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























