মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৫৮, ১৮ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে আরও ১০ রোগীর করোনা জয়, শনাক্তের হার ৫.৭
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ জন। একই সময়ে করোনাকে জয় করেছেন ১০ জন রোগী। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৭। সোমবার (১৮অক্টোবর) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, গত ২৪ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয় ৭০ টি। এর মধ্যে পজিটিভ আসে ৪টি। এর মধ্যে ৩ জন শ্রীমঙ্গল উপজেলার এবং ১ জন ২৫০ শয্যা হাসপাতালের।
২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ, জুড়ীতে কোভিড-১৯ প্রমাণিত রোগীর সংখ্যা শূন্য।
করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে ৬৫৬ জন ও হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন বলে জানানো হয়েছে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে। এছাড়া বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সাসপেকটেড রোগী আছেন ৩১জন।
মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৫ এপ্রিল। সেই থেকে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৪১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৩০৪ জন।
মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনায় ৭২ জন মারা গেছেন। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।
আইনিউজ/তনিমা/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























