রুহুল ইসলাম হৃদয়, কমলগঞ্জ
আপডেট: ১৮:২৯, ১৮ অক্টোবর ২০২১
কমলগঞ্জে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত
মৌলভীবাজারের কমলগঞ্জে সোমবার (১৮ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্টান আয়োজিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। শেখ রাসেলের জীবনী ও তাৎপর্য নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, উপজেলা মৎস্য কর্মকর্তা হেদায়াত উল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোসাদ্দেক আহমেদ, উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ, থানার ওসি ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ ওয়াহিদ রুলু প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদের ইমাম মাওলানা এনাম উদ্দিন। এছাড়াও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৫০টি তাল গাছের চারা বিতরণ করা হয়।
আইনিউজ/রুহুল হৃদয়/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























