ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৯, ১৮ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:২৮, ১৮ অক্টোবর ২০২১

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মাখন চন্দ্র দাস (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৭ অক্টোবর) রাত ৮ টা ২০ মিনিটের দিকে উপজেলার শমশেরনগর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মাখন চন্দ্র দাস উপজেলার পতনঊষার ইউনিয়নের সোনারগাঁও গ্রামের মৃত নরেশ চন্দ্র দাসের ছোট ছেলে। নিহতের বড় ভাই মৌলভীবাজার পৌরসভার প্রাক্তন কমিশনার, শিক্ষক ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা পূর্ব গীর্জাপাড়া নিবাসী আশু রঞ্জন দাস।

জানা গেছে, খবর পেয়ে রোববার রাতেই শ্রীমঙ্গল জিআরপি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে পরিবাবের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নিহতের বড় ভাই আশু রঞ্জন দাস জানান, মৌলভীবাজারের শ্মশানঘাটে সোমবার দুপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। 

আইনিউজ/প্রনীত রঞ্জন নাথ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়