ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৩৭, ১৯ অক্টোবর ২০২১
আপডেট: ২১:১২, ১৯ অক্টোবর ২০২১

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মৌলভীবাজার আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ-শোভাযাত্রা (ভিডিও)

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মৌলভীবাজারে আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি চৌমোহনা চত্বর ও সেন্ট্রাল রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। এছাড়াও এসময় ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান। 

শোভাযাত্রায় আরও অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক অজয় সেন, কোষাধ্যক্ষ পংকজ রায় মুন্না, শিল্প ও বাণিজ্য সম্পাদক আবু সুফিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সজীব হাসান, উপ-দফতর সম্পাদক নিখিল দাশ অনিক, সদস্য আক্তারুজ্জামন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আবদুল মালিক তরফদার সোয়েব (ভিপি সোয়েব), জেলা তাঁতী লীগ সভাপতি আলী হায়দার, জেলা কৃষকলীগ সভাপতি জমশেদ মিয়া, সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিক, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল রাব্বি, জেলা শ্রমিক লীক লীগ সভাপতি আসাদ হোসেন মক্কু, প্রমুখ।

শোভাযাত্রায় সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

বিস্তারিত আইনিউজের ভিডিওতে-

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়