ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২১:৪২, ১৯ অক্টোবর ২০২১
আপডেট: ১৪:০১, ২০ অক্টোবর ২০২১

সিলেটে ৬ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

সিলেটে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার রাতে নগরীর ঘাষিটুলা কলাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, সিলেট নগরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুজিবুর রহমানের মা সোমবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান। মায়ের দাফনের আগেই রাত ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজিবুর রহমান। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর যুবদল নেতা মীর্জা সম্রাট হোসেন জানান, বিষয়টি অত্যন্ত পীড়াদায়ক। মুজিবুর রহমান অত্যন্ত ভালো মানুষ ছিলেন। মায়ের মৃত্যুর পর দাফনের প্রস্তুতির সময় তারও মৃত্যু হয়েছে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়