ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪০, ২১ অক্টোবর ২০২১
আপডেট: ১৭:৩৮, ২১ অক্টোবর ২০২১

মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপম্যান্ট কমিউনিটির পৌর কমিটি গঠিত

সভাপতি রুমান মজুমদার ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদ জয়

সভাপতি রুমান মজুমদার ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদ জয়

মৌলভীবাজার ক্রিকেট ডেভোলপম্যান্ট কমিউনিটির (এমসিডিসি) পৌর কমিটি গঠন করা হয়েছে। এতে ক্রীড়া সংগঠক, ক্রিকেট কোচ ও স্কোরার রুমান মজুমদারকে সভাপতি এবং জেলা দলের ক্রিকেটার সাব্বির আহমদ জয়কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। 

বুধবার (২০ অক্টোবর) রাতে জেলা স্টেডিয়ামের হলরুমে আগামী দুই বছরের জন্য ৪১ সদস্যের এই পৌর কমিটির অনুমোদন দেওয়া হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ক্রিকেট ডেভোলপম্যান্ট কমিউনিটির (এমসিডিসি) জেলা সভাপতি শাখাওয়াৎ লিটন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাজীব, জেলা ক্রিকেট কোচ রাসেল আহমদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে নতুন গঠিত কমিটিকে ক্রিকেটের উন্নয়নে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়